২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর পর টেস্টে মুখোমুখি শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বৃহস্পতিবার থেকে, সেঞ্চুরিয়নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বৃহস্পতিবার থেকে, সেঞ্চুরিয়নে। সা¤প্রতিক সময়ে দুদলই টেস্টে তেমন ভালো খেলতে পারেনি। দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে সর্বশেষ চারটি টেস্ট সিরিজের একটিতে হেরেছে এবং বাকি তিনটি ড্র করেছে। দীর্ঘদিন শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট না খেলায় প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ই (বিশেষ করে বোলার) দক্ষিণ আফ্রিকার কাছে অচেনা। এটা দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তাদের ব্যাটসম্যান হাশিম আমলা। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার অবস্থা অবশ্য আরো খারাপ। এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার ভীষণ বেহাল দশা। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক, সর্বকালের সেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন অবসর নেয়ার পর তাদের বোলিং আক্রমণ অনেকখানি দুর্বল হয়ে পড়েছে। গত বছরের জুলাইয়ে গলে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মুরালিধরন। ওই ম্যাচ জেতার পর শ্রীলঙ্কা আর কোনো টেস্ট জিততে পারেনি। টেস্ট থেকে লাসিথ মালিঙ্গার অবসরও তাদের জন্য বিশাল এক ধাক্কা। এর পর তারা ১৪টি টেস্ট খেলে কোনো রকমে চারটি ড্র করতে পারলেও হেরেছে বাকিগুলোতে। এই দুঃসময়ে শ্রীলঙ্কার জন্য অনুপ্রেরণা হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সর্বশেষ টেস্ট। পাঁচ বছর আগের ওই ম্যাচে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে টেস্ট ক্রিকেটে ৬২৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। অবশ্য ম্যাচটি হয়েছিলো শ্রীলঙ্কায়। অতিথিদের জন্য অস্বস্তিকর খবর - প্রস্তুতি ম্যাচে খেলার সময় হাতে চোট পেয়েছেন সাঙ্গাকারা। অবশ্য সেঞ্চুরিয়নে তার খেলার সম্ভাবনাই বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৪ঘ.