২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া জুড়ে সমালোচনার ঝড়

২৬ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে প্রথম বারের মতো টেস্ট হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া জুড়ে এখন সমালোচনার ঝড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৬ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে প্রথম বারের মতো টেস্ট হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া জুড়ে এখন সমালোচনার ঝড়। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত “অসি ক্রিকেট সঙ্কট”, “কালো সোমবার”, “অধমেরও অধম”, “সমতল সাম্রাজ্য” শিরোনামগুলোতে ছিলো হতাশা আর ক্ষোভের আবহ। সেই সঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জয়োৎসব ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নৈরাশ্যের ছবিও ছিলো পত্রিকাগুলোর পাতা জুড়ে। “বিশ্ব ক্রিকেটের এক সময়কার অধিপতি অস্ট্রেলিয়া এখন র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গেও পেরে ওঠে না....বিশৃঙ্খল অবস্থায় তারা ভারতের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে,” লিখেছে সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকা । হোবার্টে রোমাঞ্চকর নাটকীয়তায় শেষ হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ড ৭ রানে জিতেছে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইক হাসির ব্যর্থতারও তীব্র সমালোচনা করেছে পত্রিকাগুলো। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ লিখেছে, “পরিবর্তনের সময় এসেছে। রিকি পন্টিং ও মাইক হাসির মতো অভিজ্ঞদের অবসর নেয়ার সময় অতিক্রান্ত হওয়ার পথে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৩ঘ.