২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহিরকে নিয়ে আশাবাদী ফ্লেচার

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে জহির খানের খেলার ব্যাপারে আশাবাদী ভারতের কোচ ডানকান ফ্লেচার। চোট সমস্যা কাটিয়ে এই বাঁহাতি পেসার দলে ফেরার পথেই রয়েছেন বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে জহির খানের খেলার ব্যাপারে আশাবাদী ভারতের কোচ ডানকান ফ্লেচার। চোট সমস্যা কাটিয়ে এই বাঁহাতি পেসার দলে ফেরার পথেই রয়েছেন বলে মনে করেন তিনি। কয়েক মাস আগে ভারতের ইংল্যান্ড সফরের সময় গোড়ালিতে চোট পান জহির। অস্ত্রোপচারের পর সপ্তাহ দুয়েক আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির দুটি ম্যাচে উরিষ্যার বিপক্ষে ২২ ও সৌরাষ্ট্রের বিপক্ষে ২১ ওভার বলও করেছেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার। মঙ্গলবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে ফ্লেচার বলেন, “ইংল্যান্ড থেকে ফেরার সময়ের চেয়ে জহির এখন অনেক ভালো অবস্থায় আছেন। আমার মনে হয় এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।” “তিনি এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন। আমার ধারণা তার প্রস্তুতিটা ভালোই হয়েছে। তাকে আমরা তাড়াহুড়া করে ফেরাতে চাই না। অস্ট্রেলিয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঐ ম্যাচে তিনি ভালো করতে পারলে প্রথম টেস্টের জন্য তার প্রস্তুতিটাও হবে দুর্দান্ত,” যোগ করেন ভারতের কোচ। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে প্রথম টেস্ট। অন্য তিনটি টেস্টের ভেন্যু সিডনি, পার্থ ও অ্যাডিলেড। টেস্ট সিরিজের পর দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এর পর ৫ ফেব্র“য়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার তৃতীয় দল শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৩ঘ.