ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঁধুনি শেন ওয়ার্নের সঙ্গে সংঘর্ষ বেধেছে বোলার শেন ওয়ার্নের! রান্না করতে গিয়ে ডান হাত পুড়িয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা লেগস্পিনার।
ওয়ার্ন তার টুইটারে লেখেন, “আজকের (সোমবার) অনুশীলন ম্যাচের প্রস্তুতি মোটেও ভালো হয়নি। বল করার পোড়া হাতটি যেন দয়া করে দ্রুত ঠিক হয়ে যায়। সাহায্যের জন্য সবার পরামর্শ চাই।”
পোড়া হাতের ছবিও টুইটারে তুলে দিয়েছেন সর্বকালের সেরা লেগস্পিনার হিসেবে স্বীকৃত ওয়ার্ন। ছবিতে দেখা যাচ্ছে তার তিনটি আঙ্ধসঢ়;গুলে মারাত্মক ফোস্কা পড়েছে। এর মধ্যে কনিষ্ঠ আঙ্ধসঢ়;গুলের অবস্থা সবচেয়ে খারাপ।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্ন। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, আগামী শনিবার সিডনি থান্ডারের বিপক্ষে লিগে তাদের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি।
গত মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৪ঘ.
bdnews24