২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনের অভাব বোধ করবে ভারত: গিলক্রিস্ট

অস্ট্রেলিয়া সফরে অফ-স্পিনার হরভজন সিংয়ের অভাব বোধ করবে ভারত। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরে অফ-স্পিনার হরভজন সিংয়ের অভাব বোধ করবে ভারত। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে হরভজনকে বাদ দিয়ে দুই নবীন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝাকে দলে নিয়েছে ভারত। অনেকের মতেই সর্বকালের সেরা উইকেট রক্ষক-ব্যাটসম্যান গিলক্রিস্ট বলেন, “হরভজন দারুণ লড়াকু। তার লড়াই করার ক্ষমতা প্রশংসনীয়। এদিক দিয়ে তিনি অনেকটা অস্ট্রেলীয়দের মতো। দল তার অভাব বোধ করবে। যাহোক, একজন খেলোয়াড়কে তার নৈপুণ্যের কারণে দলে নেয়া হয়। অশ্বিন ও ওঝা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন।” ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। এই সিরিজে দু দলের বোলিং আক্রমণেই তরুণদের ছড়াছড়ি থাকতে পারে। এবং গিলক্রিস্টের ধারণা, বোলাররাই সিরিজটির ভাগ্য নির্ধারণ করবেন। “এটা এমন একটা সিরিজ যা সম্পর্কে আগে থেকে অনুমান করা কঠিন। দু দলই সমান শক্তির। দু দলেরই আছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং চোটের কারণে নিয়মিত বোলাররা দলে নেই,” বলেন গিলক্রিস্ট। ভারতের তিন পেসার বরুন অ্যারন, উমেশ যাদব ও অভিমন্যু মিঠুনের এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। চোটের কারণে অস্ট্রেলিয়া দলে নেই রায়ান হ্যারিস, মিচেল জনসন, প্যাট কামিন্স ও শেন ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০২ঘ.