২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ক্রিকেট বন্ধের আহ্বান সোয়ানের

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। তিনি বলেন, টেস্ট ও টোয়েন্টি-টোয়েন্টিই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। তিনি বলেন, টেস্ট ও টোয়েন্টি-টোয়েন্টিই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে সোয়ান স্বীকার করেন যে তিনি একদিনের চেয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট বেশি পছন্দ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একদিনের ক্রিকেট খেলে আমি কোনো মজা পাই না। আমার মনে হয়, টেস্ট ও টোয়েন্টি-টোয়েন্টিই এগিয়ে নেবে ক্রিকেটকে।” বিশ্ব টেস্ট সিরিজ স্থগিত করায় হতাশা প্রকাশ করেন সোয়ান। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হতাশার। কেননা ইংরেজ হিসেবে আমি টেস্ট ক্রিকেটকে সব কিছুর উপড়ে স্থান দিয়ে থাকি।” “আমার চোখে টেস্ট চ্যাম্পিয়নশিপ স্থগিত করা দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নয়,” যোগ করেন তিনি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ইংল্যান্ডে ২০১৩ সালে। পঞ্চাশ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে স্থগিত করা হয় এই চ্যাম্পিয়নশিপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৫ ঘ.