২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের সেরা বোলার আজমল

ড্যানিয়েল ভেট্টরি ও গ্রায়েম সোয়ানকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্যানিয়েল ভেট্টরি ও গ্রায়েম সোয়ানকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দারুণ খেলেছেন আজমল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ তার দল জিতে নেয় ৪-১ এ। পাঁচ ম্যাচে আজমল তুলে নেন ১১টি উইকেট। ওভার প্রতি তার রান দেয়ার হার ছিলো চারেরও কম। এমনিতে এ বছরটা দারুণ কেটেছে আজমলের। ১৭টি ওয়ানডে ম্যাচে ৩০টি উইকেট দখল করেছেন তিনি। টেস্টেও সফল এই বোলার। ২০১১ তে খেলা ৬ টেস্টে তার উইকেট সংখ্যা ৪১টি। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৩ ঘ.