২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনেস বুকে শারজা স্টেডিয়াম

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচের আয়োজক হিসেবে গিনেস বুকে নাম উঠেছে শারজা স্টেডিয়ামের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার রোববারের ওয়ানডে ম্যাচটির আয়োজন করে এই রেকর্ড গড়েছে স্টেডিয়ামটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচের আয়োজক হিসেবে গিনেস বুকে নাম উঠেছে শারজা স্টেডিয়ামের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার রোববারের ওয়ানডে ম্যাচটির আয়োজন করে এই রেকর্ড গড়েছে স্টেডিয়ামটি। আশির দশকের শুরুতে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। রোববারের ম্যাচটি ছিলো শারজা স্টেডিয়ামে আয়োজিত ২০১তম ওয়ানডে। দ্য গিনেস রেকর্ডস বুক এর কর্মকর্তা ভিন শর্মা সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান বিন মুবারকের হাতে এ সংক্রান্ত সনদ তুলে দেন। এই অর্জন দেশকে গর্বিত করেছে বলে জানান শেখ নাহিয়ান। তিনি বলেন, “রেকর্ড বুকে নাম লেখাতে পারা শারজার জন্য বিশাল অর্জন। এটা আমাদের দারুণ গর্বিত করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৫ঘ.