২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্লে¬-অফ ম্যাচে 'এ' গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে 'বি' গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশকে। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কানদের হারাতে পারলেই বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্লে¬-অফ ম্যাচে 'এ' গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে 'বি' গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশকে। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কানদের হারাতে পারলেই বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হেরে গেলেও জাপান ও আয়ারল্যান্ডকে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। চার খেলার চারটিতেই জয় সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপের চূড়ান্ত পর্বও নিশ্চিত করে দিয়েছে তাদের। 'বি' গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে সেমিফাইনাল এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে তারা খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে। সেমিফাইনালের বাকি দল নির্বাচনের প্লে¬-অফ ম্যাচে মঙ্গলবার ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এই ম্যাচের বিজয়ীরাই দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল-প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জাপানকে হারিয়ে 'বি' গ্র"পে দ্বিতীয় হয়েছে পাকিস্তান। 'এ' ও 'বি' গ্রুপে চতুর্থ হয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। গ্র"প পর্বে সবচেয়ে নিচে জিম্বাবুয়ে ও জাপানের অবস্থান। মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৭ঘ.