২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে ২৫৮ রানের জয়ের লক্ষ্য

তৃতীয় ওয়ানডে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ২৫৮ রান। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাতের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৫৭ রান করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ২৫৮ রান। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাতের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৫৭ রান করেছে পাকিস্তান। হাফিজ ও ফারহাতের ১৫১ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানের সম্মানজনক সংগ্রহের প্রধান ভিত্তি। ১০১ বলে ৯টি চার ও একটি বিশাল ছক্কার সাহায্যে ৮৩ রান করেন হাফিজ। দলীয় ১৬১ রানে তাকে অনুসরণ করেন ফারহাত। তিলকারতেœ দিলশানের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ দেন তিনি। ৮২ বলে খেলা ফারহাতের ৭০ রানের ইনিংসটি ৬টি চার ও একটি ছক্কায় সাজানো। দুই উদ্বোধনী ব্যাটসম্যান চমৎকার ভিত গড়ে দিয়ে গেলেও ইউনুস খান ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ইউনুস করেন ৪২ রান। আর দুজনই শুধু দুই অঙ্কের ঘরে যেতে পারেন Ñ শহিদ আফ্রিদি (১৫) ও সোহেল তানভীর (অপরাজিত ১০)। দুটি করে উইকেট নেন লেগস্পিনার সিক্কুগে প্রসন্ন ও ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। প্রসন্নর ২ উইকেটের পেছনে খরচ ৩৯ রান। আর মালিঙ্গার ৫৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৮ঘ.