ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের অনেক স্মরণীয় জয়ের নায়ক তিনি। তার দুর্দান্ত ব্যাটিং অনেক বার বিপদ থেকে রক্ষাও করেছে ভারতকে। কলকাতা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের ইনিংস ব্যবধানে জয়েও বড় অবদান ভিভিএস লক্ষ্মণের অপরাজিত ১৭৬ রানের। ম্যাচ-সেরার পুরস্কারও তাই তার হাতেই উঠেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি ভারতের মাত্র দ্বিতীয় বারের মতো ইনিংস ব্যবধানে জয়। আগের ইনিংস ব্যবধানে জয়টি ছিলো ২০০২ সালে মুম্বাইতে।
দিল্লিতে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেটে জেতে ভারত। ঐ ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে লক্ষ্মণের অপরাজিত ৫৮ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ঘ.
bdnews24