২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল উপেক্ষিত

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আবারও উপেক্ষিত হয়েছেন ক্রিস গেইল। এই দলে নতুন মুখ দুজন Ñ জেসন মোহাম্মদ ও সুনীল নারায়ন। দুজনই ত্রিনিদাদ ও টোবাগোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আবারও উপেক্ষিত হয়েছেন ক্রিস গেইল। এই দলে নতুন মুখ দুজন Ñ জেসন মোহাম্মদ ও সুনীল নারায়ন। দুজনই ত্রিনিদাদ ও টোবাগোর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বিশ্বকাপের পর আর জাতীয় দলে সুযোগ পাননি গেইল। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান জেসন ও ২৩ বছর বয়সী স্পিনার নারায়ন আঞ্চলিক সুপার৫০ প্রতিযোগিতায় ভালো করার পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম নির্বাচক রবার্ট হেইন্স দুজনের প্রশংসায় পঞ্চমুখ। জেসন মোহাম্মদ সম্পর্কে তিনি বলেন, "সুপার৫০ প্রতিযোগিতায় একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো ব্যাট করেছেন জেসন। বোলিং সহায়ক পিচেও তিনি সাহসের সঙ্গে ব্যাট হাতে লড়াই করেছেন।" আর সুনীল নারায়ন প্রসঙ্গে হেইন্সের বক্তব্য, "ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টিতে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে ভালো বল করেছেন সুনীল। সুপার৫০ প্রতিযোগিতায় তো তিনি দুর্দান্ত খেলেছেন।" ওয়ানডে সিরিজের প্রথম খেলা ২৯ নভেম্বর, কটকে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: ড্যারেন স্যামি, অ্যাড্রিয়ান বারাথ, ড্যারেন ব্রাভো, ড্যানজা হায়াট, অ্যান্থনি মার্টিন, জেসন মোহাম্মদ, সুনীল নারায়ন, কাইরন পোলার্ড, কাইরন পাওয়েল, দীনেশ রামদিন, রবি রামপল, কোমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৩ঘ.