ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সুবিধা জনক অবস্থায় রয়েছে বাংলাদেশ 'এ' দল।
রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০। অধিনায়ক জহুরুল ইসলাম ২৪ ও নাসিরুদ্দিন ফারুক ১৪ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত সফরকারীরা ৬৬ রানে এগিয়ে।
এর আগে ৭ উইকেটে ৭২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বর ব্যাটসম্যান সুনিল নারিনের অপরাজিত ৪০ রানের সুবাদে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
এতে ২৬ রানের লিড পায় বাংলাদেশ 'এ' দল। প্রথম ইনিংসে সফরকারীরা করে ১৫৫ রান।
স্বাগতিক দলের উদ্বোধনী ব্যাটসম্যান রাজিন্দ্র চন্দ্রিকা ৪০ ও শ্যানন গ্যাব্রিয়েল ১৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভ ৩টি করে উইকেট নেন। এছাড়া রবিউল ইসলাম ও সোহাগ গাজী নেন দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০৩ ঘ.
bdnews24