২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানো রোধে আইসিসির উদ্যোগ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আরো কর্মকর্তা নিয়োগের মধ্য দিয়ে ম্যাচ পাতানো সংক্রান্ত ঘটনা উদ্ঘাটনের উপর অগ্রাধিকার দেয়ার জন্য এর দুর্নীতি-বিরোধী ও নিরাপত্তা ইউনিটের কাছে সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আরো কর্মকর্তা নিয়োগের মধ্য দিয়ে ম্যাচ পাতানো সংক্রান্ত ঘটনা উদ্ঘাটনের উপর অগ্রাধিকার দেয়ার জন্য এর দুর্নীতি-বিরোধী ও নিরাপত্তা ইউনিটের কাছে সুপারিশ করেছে। ম্যাচ পাতানোর এই অভিশাপ রোধে আরো কিছু ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে আইসিসি। এর মধ্যে খেলোয়াড়রা তাদের অপ্রদর্শিত আয় কিভাবে অর্জন করেছেন তা প্রকাশ করার বিষয়টিও রয়েছে। ইংল্যান্ডের একটি পত্রিকার খবরে বলা হয়, 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে লন্ডনের একটি আদালতে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরে বিচার শুরুর আগেই আইসিসি ইউনিটটিকে এই সুপারিশ করে। বিচারের রায়ে তিনজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৩ ঘ.