২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুখ বন্ধ রেখে খেলার দিকে নজর দাও'

অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে মুখ বন্ধ রেখে খেলার দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে মুখ বন্ধ রেখে খেলার দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনুস। জিও নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে অত্যন্ত কঠোর ভাষায় সাবেক পেসার বলেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে আফ্রিদি কোন কোন বিষয়ের ওপর অগ্রাধিকার দেবেন তা নিয়ে তার আবারো চিন্তাভাবনা করা দরকার। ওয়াকার বলেন, "সব সময় তিনি কারো না কারো সমালোচনা করে থাকেন। করে থাকেন অনাকাক্সিক্ষত মন্তব্য। এখন তার মুখ বন্ধ রেখে ক্রিকেটের দিকে নজর দেয়ার সময় এসেছে।" "আমার মনে হয় তিনি সব সময় কারো না কারো সম্পর্কে অনাকাক্সিক্ষত মন্তব্য করার মধ্য দিয়ে স্বস্তা প্রচারণ পেতে চান," যোগ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরকালে তখনকার একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন ওয়াকার। দেশে ফিরে আফ্রিদি অধিনায়ক হিসেবে তার কাজে হস্তক্ষেপ করার অভিযোগ আনেন ওয়াকারের বিরুদ্ধে। প্রকাশ্যে এই অভিযোগ করায় আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে এর জবাব দেন আফ্রিদি। শর্ত হিসেবে আফ্রিদি উল্লেখ করেছিলেন, পিসিবির 'তখনকার' নেতৃত্ব বিদায় নিলেই কেবল তিনি মাঠে ফিরবেন, অন্যথায় নয়। পিসিবির তখনকার প্রধান ইজাজ বাট ও কোচ ওয়াকার ইউনুসের বিদায়ের পর আফ্রিদি এখন বলছেন, তিনি খেলার জন্য প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৮ ঘ.