২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির আরেকটি কীর্তি

সৈয়দ কিরমানিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম উইকেটরক্ষক এখন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়কের ডিসমিসালের সংখ্যা ২০০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৈয়দ কিরমানিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম উইকেটরক্ষক এখন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়কের ডিসমিসালের সংখ্যা ২০০টি। ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক কিরমানি ১৯৮টি ডিসমিসাল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। রোববার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে কিরমানির সমান ডিসমিসাল ছিলো ধোনির। প্রজ্ঞান ওঝার বলে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে কিরমানিকে পেছনে ফেলেন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে মারলন স্যামুয়েলসের ক্যাচ নিয়ে ডিসমিসালের দ্বিশতক পূরণ করেন ক্রিকেট ইতিহাসের একমাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক । ধোনির ২০০ ডিসমিসালের মধ্যে ১৭৪টি ক্যাচ ও ২৬টি স্টাম্পিং। ওয়ানডেতেও ভারতের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক ধোনি। ১৯৬টি ওয়ানডেতে তার ডিসমিসাল ২৪৮টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৬ঘ.