২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের বিরুদ্ধে আপিল করবেন সালমান

'স্পট ফিক্সিং' ও অবৈধভাবে অর্থ গ্রহণের মামলায় আড়াই বছরের কারাদণ্ড পাওয়া সালমান বাট রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের আইনজীবি জানিয়েছেন এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' ও অবৈধভাবে অর্থ গ্রহণের মামলায় আড়াই বছরের কারাদণ্ড পাওয়া সালমান বাট রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের আইনজীবি জানিয়েছেন এ কথা। "সালমান বাটের পক্ষ থেকে আমি নিশ্চিত করতে চাই যে, এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো," জানান সালমানের আইনজীবি পল হ্যারিস। অবৈধভাবে অর্থ গ্রহণ ও প্রতারণার অভিযোগে শুধু কারাদণ্ডই হয়নি, মামলার খরচ হিসেবে প্রায় ৩১ হাজার বৃটিশ পাউন্ড প্রদানের নির্দেশও দেয়া হয়েছে সালমানকে। এই মামলায় সালমানের দুই সতীর্থ মোহাম্মদ আসিফ ও আমির এবং তাদের এজেন্ট মাজহার মজিদেরও কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৩ঘ.