২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ভুসি সিবান্দার অর্ধশতকের সুবাদে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেটে ৮২ রান করেছে তারা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ৪২৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ভুসি সিবান্দার অর্ধশতকের সুবাদে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেটে ৮২ রান করেছে তারা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ৪২৬ রান। দিনশেষে সিবান্দা ৫৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ২২ রানে অপরাজিত। কুইন্স স্পোর্টস ক্লাবে ৩ উইকেটে ২৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কোনো রান হওয়ার আগেই দিনের পঞ্চম বলে ফিরে যান অতিথিদের অধিনায়ক রস টেলর। টেলরের ৭৬ রানের ইনিংসে ৯টি চার। তবে শুরুর ধাক্কা সামলে অভিষিক্ত ডিন ব্রাউনলিকে নিয়ে ৮১ রানের মূল্যবান জুটি গড়েন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ব্রাউনলি ৬৩ ও ভেট্টরি ৪০ রান করেন। জিম্বাবুয়ের সেরা বোলার ক্রিস এমপোফু ৪ উইকেট নেন ৯২ রানের বিনিময়ে। রেমন্ড প্রাইসের শিকার ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১২ঘ.