ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্টিন গাপটিলের দ্বিতীয় শতকের সুবাদে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে প্রথম ইনিংসে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭৫ রান।
অধিনায়ক রস টেলর ৭৬ ও বিজে ওয়াটলিং ১৬ রানে ব্যাট করছেন। টেলর তার ১৬০ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে।
ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪০ রানে কাইল জার্ভিসের বলে বোল্ড হয়ে বিদায় নেন ব্র্যান্ডন ম্যাককালাম (১৪)।
দ্বিতীয় উইকেটে গাপটিল ও কেন উইলিয়ামসন যোগ করেন ৭৫ রান। ৯২ বলে ৬টি চারের সাহায্যে ৪৯ রান করে উইলিয়াসন রান আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে হারায় নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে গাপটিল ও টেলর ১৩২ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। শতরানে পৌঁছে গাপটিল (১০৯) হ্যামিল্টন মাসাকাদজার বলে তাতেন্দা তাইবুর হাতে ধরা পড়েন।
তিনি তার ২৩৬ বলের ইনিংসটি সাজান ১১টি চার ও ২টি ছয় দিয়ে।
জিম্বাবুয়ের পক্ষে জার্ভিস ও মাসাকাদজা একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪১ ঘ.
bdnews24