২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুড়িদের আরো আলোচনার সময় দিলেন বিচারপতি

'স্পট ফিক্সিং' মামলার রায় নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সোমবার জুড়িদের আলোচনা করার জন্য আরো সময় দিয়েছেন বিচারপতি কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলার রায় নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সোমবার জুড়িদের আলোচনা করার জন্য আরো সময় দিয়েছেন বিচারপতি কুক। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে 'স্পট ফিক্সিং'র অভিযোগে পাকিস্তানের দুই ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিচার চলছে। মামলায় সালমান ও আসিফের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। গত বছরের অগাস্টে খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের সঙ্গে ষড়যন্ত্র করে অর্থের বিনিময়ে নো-বল করার সঙ্গে জড়িত ছিলেন পেসার আসিফ ও মোহাম্মদ আমির এবং তখনকার টেস্ট অধিনায়ক সালমান বাট। তবে সালমান ও আসিফের সঙ্গে মাজিদ ও আমিরের বিচার করা হচ্ছে না। এর আগে বৃহস্পতিবার দিনের মাঝামাঝি সময় বিচারক রায় নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে জুড়িদের আলোচনা করতে বলেন। শুক্রবারও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এরপর জুড়িরা চলে যান সাপ্তাহিক ছুটিতে। সোমবার দিনের শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্য জুড়িরা আদালতে উপস্থিত হওয়ার পর বিচারপতি কুক তাদের সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরো সময় দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৫ ঘ.