২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এ' দলের অনুশীলন শুরু

ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে নতুন কোচ স্টুয়ার্ট বার্নসের অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে নতুন কোচ স্টুয়ার্ট বার্নসের অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ' দল। জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শনিবার ১০ জনকে নিয়ে অনুশীলন করে 'এ' দল। জহুরুল ইসলামের নেতৃত্বে ৩১ অক্টোবর প্রায় একমাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে ১৪ সদস্যের 'এ' দল। এদের তিনজন সোহরাওয়ার্দী শুভ, রকিবুল হাসান ও নাসির হোসেন খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে। টেস্ট শেষে তারা 'এ' দলের সঙ্গে যোগ দেবেন। নতুন কোচের সঙ্গে প্রথম অনুশীলনেই মুগ্ধ 'এ' দলের খেলোয়াড়রা। কঠিন সফরকে সামনে রেখে দলকে ভালো খেলার জন্য অনুপ্রাণিত করছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া রবিউল হোসেন ও জুনায়েদ সিদ্দিকের জন্য অসন্ন সফর বেশ কঠিন পরীক্ষাই। তবে এটাকে চাপ হিসেবে দেখছেন না তারা। রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষ্য অবশ্যই দলে ফেরা। তবে কোনো চাপ নিয়ে খেলতে চাই না। চাপ নিলে ভালো খেলা বেশ কঠিন হয়ে পড়ে।" "এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করিনি। আগে যাই, ভালো খেলি তার পর দলে ফেরার ব্যাপার দেখা যাবে," যোগ করেন তিনি। সফর থেকে ফিরে বার্নস তার পেস বাড়ানো নিয়ে কাজ করবেন বলে জানান রবিউল। দলে ফেরা লক্ষ্য জুনায়েদেরও। সফরে ভালো ক্রিকেট খেলেই দলে ফিরতে চান তিনি। তিনি বলেন, "এ নিয়ে বেশি কথা বলতে চাই না। মাঠে ভালো খেলেই দলে ফিরতে চাই।" সফরে দুটি চারদিনের ম্যাচ, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে 'এ' দল। ২৮ নভেম্বর 'এ' দলের ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১৯ ঘ.