২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই টেস্টের লাগাম পাকিস্তানের হাতে

দুবাই টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার তৃতীয়দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ৭৬ রানে। তবে হাতে আছে ৯ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাই টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার তৃতীয়দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ৭৬ রানে। তবে হাতে আছে ৯ উইকেট। দিন শেষে শ্রীলঙ্কা রান করেছে এক উইকেটে ৮৮। থারাঙ্গা পারানাভিতানা ৪২ ও কুমার সাঙ্গাকারা ২৯ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২৩৯ রানের জবাবে পাকিস্তান করে ৪০৩। ফলে ১৬৪ রানে এগিয়ে যায় দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবিচ্ছন্ন দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান তোলেন পরানাভিতানা ও সাঙ্গাকারা। এর আগে দলীয় ২২ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হন লাহিরু থিরিমানে (৮)। সকালে খেলা শুরু হওয়ার পর পর চানাকা ওয়েলেগেদারার বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ার আগে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক করেন ৪১। তখন দলের রান ছিল ২৮৩। পাকিস্তান দিনের খেলা শুরু করে ৪ উইকেটে ২৮১ রান নিয়ে। এরপর আসাদ শফিক ও সাঈদ আজমল ষষ্ঠ উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন ৪১ রান। দলীয় ৩২৪ রানের মাথায় ওয়েলেগেদারার বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ধরা পড়েন আজমল। তিনি করেন ২০ রান। সপ্তম উইকেট জুটিতে শফিক ও উইকেটরক্ষক আদনান আকমল ৭০ রান তুললে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অনেকখানি এগিয়ে যায় পাকিস্তান। ৩৯৪ রানের মাথায় শফিক (৫৯) ফিরে যাওয়ার পর হঠাৎ করেই পাল্টে যায় খেলার চিত্র। মাত্র ৯ রান তুলতেই বিদায় নেন বাকি তিন ব্যাটসম্যান। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৪১ রান করেন আকমল। শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক তিলকারতেœ দিলশান ও ধাম্মিকা প্রসাদ তিনটি করে উইকেট নেন। এ জন্য দিলশান দেন ৫৭ রান। প্রসাদ ১০৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪৭ ঘ.