ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ২৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
বুধবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচী জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের মতোই তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলোর ভেন্যু যথারীতি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২৯ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু হবে পাকিস্তানের। ১ ও ৩ ডিসেম্বর হবে প্রথম দুটি ওয়ানডে। এরপর ৬ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
প্রথম টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ১৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১১ঘ.
bdnews24