২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকারের পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জন

ভগ্ন স্বাস্থ্য নয়, বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান ইজাজ বাটের সঙ্গে সম্পর্কের অবনতিই ওয়াকার ইউনিসের সরে দাঁড়ানোর কারণ। গুঞ্জনটা একটু, একটু করে ডাল-পালা মেলতে শুরু করেছে ইদানিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভগ্ন স্বাস্থ্য নয়, বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান ইজাজ বাটের সঙ্গে সম্পর্কের অবনতিই ওয়াকার ইউনিসের সরে দাঁড়ানোর কারণ। গুঞ্জনটা একটু, একটু করে ডাল-পালা মেলতে শুরু করেছে ইদানিং। খারাপ স্বাস্থ্য ও ব্যক্তিগত কারণে পাকিস্তানের জিম্বাবুয়ে সফরের পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়াকার। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যমের ধারণা, দল নির্বাচনের সময় ইজাজ বাটের অহেতুক হস্তক্ষেপের প্রতিবাদেই পদত্যাগ করেছেন সাবেক তারকা ফাস্ট বোলার। একটি রিপোর্টে বলা হয়, "ওয়াকার বোর্ডের কাছ থেকে দল নির্বাচনের ক্ষেত্রে কোচের ভূমিকা কেমন হবে সেই বিষয়ে পরিষ্কার একটি দিকনির্দেশনা চেয়েছিলেন। সেই সঙ্গে তিনি এ ব্যাপারে নিজের ক্ষমতা বাড়ানোর কথাও বলেছিলেন। বাটের ঘনিষ্টজনদের কাছে তিনি এটাও বলেছিলেন, যদি তার (ওয়াকার) ক্ষমতা বাড়ানো না হয় তবে তিনি পদত্যাগ করবেন।" ওয়াকারের ওই কথার পর বাট ধৈর্য্য হারিয়ে জানিয়েছিলেন, ওয়াকার তার ভূমিকা নিয়ে সন্তুষ্ট না থাকলে তার যত দ্রুত সম্ভব পদত্যাগ করা উচিৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪১ঘ.