২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় মহিলা ক্রিকেট দলের হার

টি-টোয়েন্টিতে চার বছরের জয়-খরা দূর হলেও হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা জাতীয় দলের কাছে ৮২ রানে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টিতে চার বছরের জয়-খরা দূর হলেও হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা জাতীয় দলের কাছে ৮২ রানে হেরেছে তারা। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেটে ১৫৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন শশীকলা সিরিবর্ধনে। তার ৯২ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কা। চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৮ রান। বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কোবরা ৩ উইকেট নেন ৪৪ রানের বিনিময়ে। ২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৬৯ রানে পাঁচ উইকেট হারানোর তারা আর লক্ষ্যের ধারে-কাছেও পৌঁছাতে পারেনি। অধিনায়ক সালমা খাতুন (৩১), লতা মন্ডল (৩৫) ও রোমানা আহমেদ (৩৫) শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি হবে বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৫৭ঘ.