২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার স্বপ্ন পূরণে শেবাগের মহৎ উদ্যোগ

বাবাকে নিজ রাজ্যের গ্রামীণ প্রতিভার বিকাশে যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্র"তি দিয়েছিলেন বীরেন্দর শেবাগ। বাবাকে দেয়া প্রতিশ্র"তি রাখতে চলেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাবাকে নিজ রাজ্যের গ্রামীণ প্রতিভার বিকাশে যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্র"তি দিয়েছিলেন বীরেন্দর শেবাগ। বাবাকে দেয়া প্রতিশ্র"তি রাখতে চলেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান। নিজের গ্রামে একটি খেলাধূলা বিষয়ক একাডেমী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শেবাগ। তিনি বলেন, "আমার বাবার স্বপ্ন ছিলো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট একাডেমী গড়ে তোলা। আমাদের মূল লক্ষ্য দরিদ্র কিন্তু প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক সাহায্য করা।" শেবাগের প্রতিষ্ঠানে ক্রিকেট ছাড়াও টেনিস, ঘোড়দৌড়, সাঁতার ও কুস্তি শেখানো হবে। প্রত্যেক বিভাগের কোচ হিসেবে ভারতের তারকা খেলোয়াড়দের নিয়োগ দেয়ার প্রতিশ্র"তিও দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০৯ঘ.