ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাহরিয়ার নাফীসের নেতৃত্বে এই ম্যাচে খেলবে বিসিবি একাদশ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। রোববার হবে আরেকটি প্রস্তুতি ম্যাচ।
ওয়ানডে সিরিজের দলে সুযোগ পাওয়া ১৮ জনের মধ্যে নাফীস ছাড়াও আছেন মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম ও নাসির হোসেন।
এছাড়া বিসিবি একাদশে রাখা হয়েছে ওয়ানডে দলে উপেক্ষিত জুনায়েদ সিদ্দিক ও রকিবুল হাসানকে।
দল: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, নাসির হোসেন, সগির হোসেন, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, আলাউদ্দিন বাবু ও মুমিনুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৪ঘ.
bdnews24