২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ড খেলা

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কুইন্সটাউন ইভেন্ট সেন্টারে বুধবার টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্ধারিত সময়ে ব্যাট করতে নামতে পারেনি পাকিস্তান। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে খেলা শুরু হতে দেরি হয়। শেষ পর্যন্ত খেলা শুরু হলেও ৪ ওভার ২ বল পর আবার বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ দেখে খেলা বাতিল করতে বাধ্য হন দুই আম্পায়ার। সে সময় পাকিস্তানের রান ছিল ৩১। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ছিলেন ২৫ রানে অপরাজিত। অন্য প্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত ছিলেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। প্রথম একদিনের খেলায় জিতে নিউজিল্যন্ড ছয় ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তৃতীয় একদিনের খেলা হবে ২৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৯ ঘ.