২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউই দলে ফিরলেন ফ্রাঙ্কলিন ও টাফি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য দলে ফিরলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন এবং পেসার ডেরেল টাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য দলে ফিরলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন এবং পেসার ডেরেল টাফি। প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে অবশ্য ছিলেন ফ্রাঙ্কলিন ও টাফি। কিন্তু তাদের প্রদেশের হয়ে খেলার জন্য অনুমতি পাওয়ায় প্রথম টেস্টে মাঠে নামেননি তারা। ওই ম্যাচে পাকিস্তান জিতে ১০ উইকেটে । দু'ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি ওয়েলিংটনে। দ্বিতীয় টেস্টের কিউই দল: ব্রেন্ট আর্নেল, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, টিম ম্যাকইনটোশ, জেসে রাইডার, টিম সুথি, রস টেইলর, ডেরেল টাফি, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন ও রিচে ইয়াং (উইকেটরক্ষক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৫৫ ঘ.