২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৩ কোটি টাকায় কলকাতায় সাকিব

আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার মূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার মূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ মৌসুমের প্রথম পর্বের নিলামে সাকিবকে নিয়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াই হয় টুর্নামেন্টের নতুন দল পুনে ওয়ারিয়র্সের। দুই পক্ষের লড়াইয়ে বেস প্রাইস ২ লাখ ডলার থেকে সাকিবের দাম নাইট রাইডার্স ৪ লাখ ২৫ হাজার ডলার তুললে হার মানে পুনে। কিন্তু তামিম ইকবালের জন্য কোনো দল দাম হাঁকায়নি। সাকিবের আগে রেকর্ড দামে গৌতম গম্ভীরকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তার দাম উঠেছে ২৪ লাখ ডলার। তবে এ দলের গতবারের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্য কেউ দর হাঁকায়নি। বেশি দাম ওঠাদের মধ্যে ২১ লাখ ডলারে বিক্রি হয়েছেন ইউসুফ পাঠান (কলকাতা) ও রবিন উথাপ্পা (পুনে)। রোহিত শর্মা (মুম্বাই) ২০ লাখ ডলারে। সৌরভের মতো ব্রায়ান লারা, ক্রিস গেইল, জেসে রাইডার, মার্ক বাউচার, লুক রাইট, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ম্যাট প্রিয়র, অজন্তা মেন্ডিস ও হার্শেল গিবসের জন্য দর হাঁকায়নি কেউ। এছাড়া বিক্রি হয়েছেন যুবরাজ সিং (পুনে) ১৮ লাখ, জ্যাক ক্যালিস (কলকাতা) ১১ লাখ, রস টেইলর (রাজস্থান) ১০ লাখ, মাহেলা জয়াবর্ধনে (কোচি) ১৫ লাখ, জোহান বোথা (রাজস্থান) ৯.৫ লাখ, এডাম গিলক্রিস্ট (পাঞ্জাব) ৯ লাখ, জহির খান (ব্যাঙ্গালোর) ৯ লাখ ও কুমার সাঙ্গাকারা (ডেকান) ৭ লাখ ডলারে। কেভিন পিটারসেন (ডেকান) ৬.৫ লাখ, ড্যানিয়েল ভেট্টোরি (ব্যাঙ্গালোর) ৫.৫ লাখ, রাহুল দ্রাবিড় (রাজস্থান) ৫ লাখ, গ্রায়েম স্মিথ (পুনে) ৫ লাখ, ব্রেন্ডন ম্যাককালাম (কোচি) ৪.৭৫ লাখ ও মাইক হাসি (চেন্নাই) ৪.২৫ লাখ ডলারে। এবি ডি ভিলিয়ার্স (ব্যাঙ্গালোর) ১১ লাখ, অ্যান্ড্রু সাইমন্ডস (মুম্বাই) ৮.৫ লাখ, অ্যাঞ্জেলো ম্যাথিউস (পুনে) ৯.৫ লাখ, আশিষ নেহরা (পুনে) ৮.৫ লাখ, ব্রাড হ্যাডিন (কলকাতা) ৩.২৫ লাখ, ব্রেট লি (কলকাতা) ৪ লাখ ও ক্যামেরন হোয়াইট (ডেকান) ১১ লাখ ডলারে। ডেল স্টেইন (ডেকান) ১২ লাখ, ডেভিড ওয়ার্নার (দিল্লী) ৭.৫ লাখ, দিনেশ কার্তিক (পাঞ্জাব) ৯ লাখ, ডোগ বোলিঞ্জার (চেন্নাই) ৭ লাখ, মুত্তিয়া মুরালিধরন (কোচি) ১১ লাখ ও পল কলিংউড (রাজস্থান) ২.৫ লাখ ডলারে। স্টুয়ার্ট ব্রড (পাঞ্জাব) ৪ লাখ, তিলকরতে