ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্পট ফিক্সিং'-এর অভিযোগ থেকে তিন ক্রিকেটারকে মুক্ত করার জন্য আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাট।
ইজাজ বাট তার সফর সম্পর্কে বিস্তারিত কিছু না জানাননি। শুধু বলেছেন, "আনুষ্ঠানিক সফরে লন্ডন যাচ্ছি আমি।"
বাটের সফর সঙ্গী হয়েছেন পিসিবি'র আইনি পরামর্শক তফাজ্জুল রিজভী। তারা কথা বলবেন ব্রিটিশ আইনজীবী এলিজাবেথ রবার্টসনের সঙ্গে। তিনি 'স্পট ফিক্সিং' অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করবেন পাকিস্তানি তিন ক্রিকেটার ও পিসিবি'র হয়ে।
ইজাজ স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন। গোয়েন্দারা ঘটনার তদন্তের জন্য পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট, বোলার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও ওয়াহাব রিয়াজকে জিজ্ঞাসাবাদ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০২৯ ঘ.
bdnews24