২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লায়ন্স হারাল গায়ানাকে

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গায়ানাকে ৯ উইকেটে হারিয়েছে লায়ন্স। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এ দলটির। আর তিন ম্যাচে এটাই লায়ন্সের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গায়ানাকে ৯ উইকেটে হারিয়েছে লায়ন্স। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এ দলটির। আর তিন ম্যাচে এটাই লায়ন্সের প্রথম জয়। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রোববার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লায়ন্স। প্রথমে ব্যাট করে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে রান তুলে ১৪৮ রান। জবাবে লায়ন্স ১৪৯ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে মাত্র এক উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ২৯ বল। দলীয় ১৬ রানে ক্রানডনের বলে জোনাথন ভ্যাডিয়ার (৮) ক্রিস্টিয়ানের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে লায়ন্স। পরে অধিনায়ক আলভিরো পিটারসন (৫৭*) ও রিচার্ড ক্যামেরুন (৭৮*) দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৩ রানের হার না মানা জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। গায়ানার পক্ষে একটি মাত্র উইকেট নেন এসুয়ান ক্রানডন, ৩৪ রান দিয়ে। 'বি' গ্র"পের এই ম্যাচে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে গায়ানার। ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। ৩৭ বলে ৩৪ রানের সবচেয়ে বড় ইনিংসটি খেলেন স্টিভেন জ্যাকবস। অধিনায়ক রামনরেশ সারওয়ান ২১, লেনক্স কাশ অপরাজিত ১৯ এবং ক্রানডন ১৫ রান করেন। গায়ানাকে ধসিয়ে দেন লায়ন্সের ডানহাতি ফাস্ট বোলার ইথান ও'রিলি। ২৭ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০৪৭ ঘ.