ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- টানা দুই খেলায় হারের পর চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি ক্রিকেটে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার তারা গ্র"প বি'এর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানার বিপক্ষে জিতেছে ৩১ রানে।
ডারবানের কিংসমিডে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নামে গায়না। কিন্তু মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে তারা।
গায়নার হয়ে দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক রামনরেশ সারওয়ান। দুটি করে উইকেট নিয়েছেন হরভজন সিং এবং ডোয়াইন ব্র্যাভো।
এর আগে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। কিয়েরেন পোলার্ড মাত্র ৩০ বল খেলে করেন ৭২ রান। অধিনায়ক শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৩৯ রান করেন শিখর ধাওয়ান।
৩৪ রানে তিনটি উইকেট নেন ধিভেন্দ্রা বিশো।
গ্র"প বি'এর লড়াইয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাউথ অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এটি/০০৪৫ঘ.
bdnews24