২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইশান্ত চোট পাওয়ায় কপাল খুলেছে মুনাফের

পেসার ইশান্ত শর্মা চোট পাওয়ায় কপাল খুলেছে আরেক পেসার মুনাফ প্যাটেলের। ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার ইশান্ত শর্মা চোট পাওয়ায় কপাল খুলেছে আরেক পেসার মুনাফ প্যাটেলের। ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে যাচ্ছেন তিনি। পায়ে চোট পাওয়ায় ইশান্ত শর্মা ত্রিদেশীয় প্রতিযোগিতার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি। ওই ম্যাচে ভারত হারে রেকর্ড ২০০ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন ইশান্ত ও মুনাফ, দু'জনই । টেস্ট সিরিজ শেষ হলে দেশে ফিরে যান মুনাফ। দলের সঙ্গে থাকলেও আরেক পেসার অভিমন্যু মিথুনও অসুস্থতায় ভুগছেন। প্রথম ম্যাচে মাত্র চার ওভার বোল করেন তিনি। এরপর প্রচণ্ড গরমে 'হিটস্ট্রোকে' আক্রান্ত হন তিনি। ত্রিদেশীয় সিরিজে ভারতের পরের খেলা ১৬ আগস্ট, স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৬ ঘ.