২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে মালিক নেই, ফিরছেন শোয়েব

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নতুন করে চুক্তি হচ্ছে না শোয়েব মালিকের। সর্বশেষ চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকাতেও তিনি ছিলেন না। যদিও বর্তমানে ইংল্যান্ড সফরে খেলছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নতুন করে চুক্তি হচ্ছে না শোয়েব মালিকের। সর্বশেষ চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকাতেও তিনি ছিলেন না। যদিও বর্তমানে ইংল্যান্ড সফরে খেলছেন তিনি। এই সফরে ভালো পারফরম্যান্স করলে তার নতুন করে চুক্তিতে আসার সম্ভাবনা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে মোট তিনটি টেস্টে ব্যাটে মোটেই রান পাননি মালিক। কাজেই পিসিবির চুক্তিতে আসার সম্ভাবনা তার শেষ। এমনটা জানিয়েছে বোর্ডের একটি সূত্র। শোনা যাচ্ছে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে তার জায়গাতেই খেলতে পারেন অভিজ্ঞ মোহাম্মদ ইউসুফ। ফলে সাবেক পাকিস্তান অধিনায়ক মালিকের ক্যারিয়ারও শঙ্কার মধ্যে পড়লো। তার বিরুদ্ধে দলে বিভেদ তৈরি করারও অভিযোগ উঠেছিল আগে। পেয়েছিলেন শাস্তিও। মালিক চুক্তিতে না আসতে পারলেও জানা গেছে অভিজ্ঞ ফাস্ট বোলার শোয়েব আখতার ফের পিসিবির চুক্তিতে আসতে যাচ্ছেন। শোয়েবও বর্তমানে চুক্তিবদ্ধ নন। শোয়েব ইংল্যান্ড সফরে দলে ডাক পাননি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সর্বশেষ খেলেছিলেন শ্রীলঙ্কায়, এশিয়া কাপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০২৫ ঘ.