২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চাই জয়, শ্রীলঙ্কার ড্র

মুত্তিয়া মুরালিধরন ও লাসিথ মালিঙ্গাকে ছাড়াই সোমবার কলম্বোতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 04:52 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুত্তিয়া মুরালিধরন ও লাসিথ মালিঙ্গাকে ছাড়াই সোমবার কলম্বোতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা। গলে প্রথম টেস্ট শ্রীলঙ্কা জেতে ১০ উইকেটে। তাই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের এই খেলা ড্র করলেই সিরিজ জিতে যাবে স্বাগতিকরা। ওদিকে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ১৯৯৩ সালের পর ভারত কোনো টেস্ট সিরিজ জেতেনি শ্রীলঙ্কার মাটিতে। এই ম্যাচে শ্রীলঙ্কাকে মাঠে নামতে হচ্ছে রেকর্ড ৮০০ উইকেট নিয়ে টেস্ট থেকে অবসর নেয়া স্পিন জাদুকর মুরালিধরনকে ছাড়াই। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় সুচনা হচ্ছে মুরালিবিহীন যুগেরও। দলে থাকছেন না পেসার মালিঙ্গা। কারণ চোট। গলে ভারতের ২০ উইকেটের মধ্যে ১৫টিই নিয়েছিলেন এ দু'জন। মুরালির জায়গা খেলবেন অজন্তা মেন্ডিস। মালিঙ্গার জায়গায় দিলহারা ফার্নান্ডো। অন্যদিকে ভারতের রয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারানোর শঙ্কা। কোচ গ্যারি কারর্স্টেন বলছিলেন, "ভারত ঘুরে দাঁড়ানোর মতো দল। গোটা দলই বুঝেছে তারা গলে নিজেদের সামর্থ্যরে পুরোটা ঢেলে দিতে পারেনি। তাই কলম্বোতে পুরোটা ঢেলে দিতে চাই।" বাঁ-হাতি প্রজ্ঞান ওঝার জায়গায় লেগ স্পিনার অমিত মিশ্রকে খেলানোর চিন্তা-ভাবনা করছে ভারত। সংশয় রয়েছে হরভজন সিংয়ের 'ফর্ম' নিয়ে। গল টে