২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চন্ডিগড় কোর্ট শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস এলিভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 04:32 PM

নয়াদিল্লী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চন্ডিগড় কোর্ট শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস এলিভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ব্যালেন্স শিট ও বার্ষিক আয় বিবরণী জমা না দেওয়ার কারণে প্রীতিসহ দলটির অন্য স্বত্বাধিকারী শিল্পপতি নেস ওয়াদিয়া ও মোহিত ভার্মানের বিরুদ্ধেও জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত ৪ অক্টোবর পর্যন্ত মামলাটি মুলতবি রেখেছে। এদিকে, গ্রেপ্তারি পরোয়ানার এই খবর শুনে রীতিমতো বিস্মিত প্রীতি জিনতা। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ''আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কোনো খবর এখন পর্যন্ত পাইনি। আমার আইনি দল ব্যাপারটা যাচাই করে দেখছে।'' আরেক টুইটার বার্তায় প্রীতি জিনতা এমন খবর পরিবেশনের জন্য সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও লিখেন, ''আমার ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করার জন্য যেসব চ্যানেল, সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব আমি। আমি আশা করছি সবাই সংবাদের ভুল স্বীকার করবে। সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করব দয়া করে বিষয়টা যাচাই করে তারপর সংবাদ পরিবেশন করুন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৩০ ঘ.