ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদিনই থেমে থেমে বৃষ্টি পড়েছে গলে।
তাতেই শেষ হয়ে গেছে টেস্টের দ্বিতীয় দিন। সোমবার মাঠে নামার সুযোগই পেলেন না শ্রীলঙ্কা-ভারতের ক্রিকেটাররা।
এর আগে গল টেস্টের প্রথম ইনিংসের প্রথমদিন শেষে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে শ্রীলঙ্কা রান তুলে ২৫৬, দুই উইকেটে।
আগের রাতে বৃষ্টি হওয়ায় ভেজা মাঠের কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর খেলা শুরু হয়। এছাড়া বৃষ্টি ও আলোর অভাবের কারণে খেলা হয়েছে ৬৮ ওভার।
পরানাভিতানা ১১০ ও মাহেলা জয়াবর্ধনে ৮ রানে ব্যাট করছেন।
রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে সাবধানতার সঙ্গে ব্যাট করতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24