ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র একদিনের আন্তর্জাতিক খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় গ্ল্যাসগোতে খেলা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা।
পরে স্থানীয় সময় দুপুর দুইটায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে তা খেলার অনুপযুক্ত বলে জানিয়ে দেন। দু'দেশের অধিনায়কের সম্মতিতে পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ জুলাই মঙ্গলবার একটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।
১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পায় একদিনের ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয়।
দ্বিতীয় ও তৃতীয় জয়টি এসেছে ২০০৬ সালে, বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৯২৫ ঘ.
bdnews24