ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ন্যাটওয়েস্ট সিরিজের পঞ্চম ও শেষে খেলায় সাবধানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ২১ ওভারে রান তুলেছে ৭৬, দুই উইকেটে।
লর্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে জেমস অ্যান্ডরসনের হাতে ধরা পড়েন শেন ওয়াটসন (১৪)। অধিনায়ক রিকি পন্টিং ১৫ রান করে সাজঘরের পথ ধরেন। দলের রান তখন ৫৫।
এ অবস্থায় হাল ধরে দলকে টেনে নিয়ে যাচ্ছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন (৩৫)। ক্যামেরোন হোয়াইট ব্যাট করছেন ৯ রানে।
পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩১ ঘ.
bdnews24