ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব আবারো ফিরে পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
জুলাইয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি। সাকিব আল হাসান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচক কমিটি।
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বোর্ডের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। সোমবার ক্রিকইনফোকে তিনি বলেন, "হাঁটুর চোট সেরে যাওয়ার পর মাশরাফি অধিনায়কত্ব ফিরে পাবেন কিনা, এ ব্যাপারে সব সময়ই একটা বিতর্ক ছিল।"
২০০৯ সালের জুলাইয়ে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের সেই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে মাত্র ছয় ওভার তিন বল করতে পেরেছিল মাশরাফি।
খালেদ মাহমুদ বলেন, "সাকিবকে অধিনায়ক করার আগে নির্বাচক কমিটি সব সময়ই বলেছে মাশরাফি সুস্থ হলে তাকে আবারো দলনায়কের দায়িত্ব দেয়া হবে।"
তিনি আরো বলেন, "আমি জানি না এটা ঠিক না ভুল সিদ্ধান্ত। তবে সাকিবের জন্য এটা মেনে নেয়া কঠিন হবে। বিশেষ করে, সা
bdnews24