২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি ক্রিকেটের শিরোপা শ্রীলঙ্কার

তিনজাতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বুধবার তারা ৯ উইকেটের সহজ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

হারারে, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনজাতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বুধবার তারা ৯ উইকেটের সহজ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়েকে। ফাইনালে ব্যাট করতে নেমে স্বাগতিকরা সবকটি উইকেট হারিয়ে করে মাত্র ১৯৯ রান। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪.৪ ওভারে লক্ষ্যে পৌছে যায় লঙ্কানরা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা সেই জিম্বাবুয়েকে খুঁজে পাওয়া যায়নি ফাইনালে। ভারতকে পেছনে ফেলে শিরোপা লড়াইয়ে উঠে আসা দলটিকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। এরপর সেই ধাক্কা সামলে উঠা হয়নি। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলে গেছেন টাটেন্ডা টাইবু। ৯৩ বলে ৭১ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্ডো ৩টি ও ২টি করে উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস এবং জীবন মেন্ডিস। জবাবে ব্যাট করতে নেমে দলকে অসাধারন এক সুচনা এনে দেন উপুল থারাঙ্গা এবং তিলকারতে