ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের লডারহিলে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ বল বাকি রেখেই মাত্র ৮১ রানে গুটিয়ে যায় কিউইরা। জয়ের জন্য ৮২ রানের লক্ষ্য টপকে ৮৬ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা, ৩ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ২৭ বল।
সিরিজের আগের ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য ২৮ রানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ফলে ১-১ সমতা নিয়ে শেষ হল সিরিজটি।
ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা।
সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫১৬ ঘ.
bdnews24