২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার অস্ট্রেলিয়া ৪৯ রানে হারিয়েছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 01:11 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার অস্ট্রেলিয়া ৪৯ রানে হারিয়েছে ভারতকে। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। জবাবে ১৪ বল বাকি থাকতেই ১৩৫ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শুরুটা ছিল বেশ ভালো। উদ্বোধনী জুটি গড়ে ১০৪ রানের পার্টনারশিপ। ৬টি ছক্কা ও একটি চারের সাহায্যে শেন ওয়াটসন ৫৪ আর ৭টি ছক্কা ও ২টি চার মেরে ডেভিড ওয়ার্নার করেন সব চেয়ে বেশি ৭২ রান। এছাড়া দলীয় স্কোরে ৩৫ রান যোগ করেন ডেভিড হাসি। যুবরাজ সিং ২০ ও আশিষ নেহরা ৩১ রানে ২টি করে উইকেট নেন। দলীয় ১০ রানে মুরালি বিজয়কে হারিয়ে বিপদে পড়ে ভারত। নিয়মিত উইকেট পড়তে থাকে। অপরাজিত থেকে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন রোহিত শর্মা, সঙ্গে ছিল ৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। হরভজন সিং করেন ১৩। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শন টেইট রান দেন ২১ ও ডার্ক ন্যানেস ২৫। উভয়ে নেন ৩টি করে উইকেট। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১০০০ ঘ.