২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে আফগানিস্তানের হার

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। রান তাড়া করতে গিয়ে ১১৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা তিন উইকেটে। তখনো হাতে ছিল ৫ ওভার ১ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 01:44 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। রান তাড়া করতে গিয়ে ১১৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা তিন উইকেটে। তখনো হাতে ছিল ৫ ওভার ১ বল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান রান তোলে ১১৫, আট উইকেটে। সেন্ট লুসিয়ায় শনিবার জয়ের লক্ষ্যে খেলতে নেমে সহজেই কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে যায় ভারত। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৬ বলে ৪৮ রান করেন মুরালি বিজয়। এছাড়া ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন যুবরাজ সিং ও সুরেশ রায়না করেন ১৮, ১৩ বল খেলে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ বলে হার না মানা ১৫ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন দাওলাত আহমাদজাই, সামিউল্লাহ শেনওয়ারি ও হামিদ হাসান। এজন্য দাওলাতের খরচ হয় ২১ রান, সামিউল্লাহ দেন ১১ ও হামিদ ৮। এর আগে টস জিতে ভারত আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। মাত্র ২৯ রানের মধ্যে তিন উইকেট হারালে আফগানিস্তানের রান এক শ'র কোঠা স্পর্শ করতে পারে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান নূর আলী ৫০ ও আসগর স্তানিকজাই ৩০ করলে দলের রান এক শ' ছাড়িয়ে যায়। এই দু'জন ছাড়া আফগানিস্তানের আর কোনো ব্যাটসম্যান দুই অংকে যেতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে তিন উইকেট নেন আশিষ নেহরা, ১৯ রানে। প্রভিন কুমার ১৪ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৪৩ ঘ.