২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতিরোধ্য ঢাকা ডিনামাইটস

ডেসটিনি গ্র"প ন্যাশনাল টি- টোয়েন্টি ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে ঢাকা ডিনামাইটস। শনিবার রাজশাহী রেঞ্জার্সকে আট উইকেটে উড়িয়ে দেয় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ডিনামাইটস। দিনের অন্য ম্যাচে সুলতানস অব সিলেট ৩৭ রানে হারিয়েছে কিংস অব খুলনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্র"প ন্যাশনাল টি- টোয়েন্টি ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে ঢাকা ডিনামাইটস। শনিবার রাজশাহী রেঞ্জার্সকে আট উইকেটে উড়িয়ে দেয় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ডিনামাইটস। দিনের অন্য ম্যাচে সুলতানস অব সিলেট ৩৭ রানে হারিয়েছে কিংস অব খুলনাকে। মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহী আগে ব্যাট করে সাত উইকেটে ৮৩ রান করে। ডিনামাটইসের বোলিং তোপে মাত্র ৮ রানেই প্রথম পাঁচ উইকেট হারায় রেঞ্জার্স। তবে নাইম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটিংয়ে ভর করে পুরো ২০ ওভার খেলতে সক্ষম হয় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন রাজশাহী। শুভ সর্বোচ্চ ৩৩ রান ও নাইম ২৬ রান করেন। এছাড়া মুখতার আলি অপরাজিত ১৫ রান করেন। শাহাদাত হোসেন, মো. রফিক ও শাহজাদা প্রত্যেকে দু'টি করে উইকেট নেন। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান টি. কানদাম্বির ব্যাটিংয়ে দুই উইকেটেই জয় নিশ্চিত করে ডিনামাইটসরা, পাঁচ ওভার হাতে রেখে। কানদাম্বি ৪৩ রানে ও মাহমুদুল্লাহ রিয়াদ ২০ রানে অপরাজিত থাকেন। এছাড়া শামসুর রহমান করেন ১৮ রান। সানজামুল ও তাপস ঘোষ একটি করে উইকেট পান। ম্যাচ সেরা বিবেচিত হন ঢাকার শাহাদাত হোসেন। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে সুলতানস অব সিলেট টস জিতে ব্যাটিং করে ১৫১ রানের লক্ষ্য দেয় কিংস অব খুলনাকে। গাজী সালাউদ্দিন ও কৌশল্য বীরারত