ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি- টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছে সাইক্লোনস অব চিটাগং। টানা তিন ম্যাচে হারা সাইক্লোনস বৃহস্পতিবার আট উইকেটে হারিয়েছে বরিশাল ব্লেজার্সকে। দিনের অন্যান্য ম্যাচে সুলতানস অব সিলেট ২৬ রানে রাজশাহী রেঞ্জার্সকে ও ঢাকা ডিনামাইটস সাত উইকেটে হারায় কিংস অব খুলনাকে।
বিকেএসপির মাঠে টস জিতে বরিশালকে ব্যাট করতে পাঠায় চিটাগং। কাজী কামরুল ও এনামুল হকের মারাত্মক বোলিংয়ে ১৭.২ ওভারে বরিশাল সবক'টি উইকেট খোয়ায় ৯২ রানে। বরিশালের পক্ষে অধিনায়ক শাহরিয়ার নাফিস সর্বোচ্চ ৩০ রান করেন।
কাজী কামরুল ২৩ রানে চার উইকেট ও এনামুল হক ১৫ রানে তিনটি উইকেট নিয়ে বরিশাল ইনিংসে ধস নামান।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে ১৩.৫ ওভারে দুই উইকেটেই লক্ষ্যে পৌঁছে চিটাগং। তামিম ৬৫ রান করেন। খেলায় তামিম ইকবাল ও কাজী কামরুল যৌথভাবে ম্যাচ সেরা বিবেচিত হন ।
মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুলতানস অব সিলেট টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল্য বীরারতে
bdnews24