২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শুরু ঢাকা ডিনামাইটসের

ডেসটিনি গ্র"প ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ঢাকা ডিনামাইটস। সোমবার বরিশাল ব্লেজার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা, ৫ বল হাতে রেখেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্র"প ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ঢাকা ডিনামাইটস। সোমবার বরিশাল ব্লেজার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা, ৫ বল হাতে রেখেই। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৪৯ রান করে বরিশাল ব্লেজার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রকিবুল হাসান। এছাড়া নাজিমুদ্দিন ৩৫ ও রনি ২৬ রান করেন। ঢাকার তাপস বৈশ্য ও নাবিল নেন দু'টি করে উইকেট। ১৫০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান শুভর আগ্রাসী ব্যাটিং এ শক্ত ভীত পেয়ে যায় ঢাকা। ২৫ বল খেলে ৪১ রান করে রান আউট হন শুভ। তবে জহুরুল ইসলাম অমি (৩৭) এবং জীবন মেন্ডিসের (২৯) ইনিংস দু'টির কল্যাণে সহজ জয় নিশ্চিত করে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন ঢাকা ডিনামাইটস। ম্যান সেরা বিবেচিত হন শামসুর রহমান শুভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/সিজি/এএইচএস/১৮১০ ঘ.