২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রানা নাভেদের আবেদন

কামরান ও উমর আকমল, শেষ পর্যন্ত এই দুই ভাইয়ের পথই ধরলেন অল-রাউন্ডার রানা নাভেদ-উল-হাসান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা মওকুফের আবেদন করেছেন তিনিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:48 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ইসলামাবাদ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কামরান ও উমর আকমল, শেষ পর্যন্ত এই দুই ভাইয়ের পথই ধরলেন অল-রাউন্ডার রানা নাভেদ-উল-হাসান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা মওকুফের আবেদন করেছেন তিনিও। অস্ট্রেলিয়া সফরে দলের হতাশাজনক খেলার জন্য নিষেধাজ্ঞা ও জরিমানাসহ বিভিন্ন ধরনের শস্তি দেয়া হয় সাত সিনিয়র খেলোয়ারকে। সফরে তিনটি টেস্ট ও চারটি একদিনের খেলার একটিতেও জিততে পারেনি পাকিস্তান দল। রানা নাভেদ সাংবাদিকদের বলেন," আমি মনে করি না যে বড় ধরনের কোনো অপরাধ করেছি। আশা করছি, সুবিচার পাবো। এছাড়া প্রত্যেক ম্যাচে ভালো খেলা সম্ভব নয়। আর তা খেলোয়াড়ের হাতেও থাকে না।" অস্ট্রেলিয়া সফরের পর অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও সাবেক অধিনায়ক ইউনিস খানকে আন্তর্জাতিক ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইউসুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮২৬ ঘ.