২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন টেলর, সারোয়ান

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের ২০ ওভারের বিশ্বকাপ দলে ফিরেছেন জেরোম টেলর ও রামনরেশ সারোয়ান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাদ পড়লেও আবারো দলে ডাক পেয়েছেন ওয়াভেল হাইন্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 09:54 AM

Updated : 24 Aug 2022, 08:06 PM

বার্বাডোজ, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের ২০ ওভারের বিশ্বকাপ দলে ফিরেছেন জেরোম টেলর ও রামনরেশ সারোয়ান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাদ পড়লেও আবারো দলে ডাক পেয়েছেন ওয়াভেল হাইন্ডস। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের শেষের দিকে টেস্ট সিরিজের পর মাঠ থেকে দূরে সরে থাকতে বাধ্য হন টেলর ও সারোয়ান, উভয়ই। ব্রিসবেনে প্রথম ম্যাচে চোট পাওয়ার পর থেকে দর্শক হয়ে আছেন টেলর। পিঠে ব্যাথা নিয়ে দর্শকের কাতারে সামিল হন সারোয়ানও, সিরিজ শেষ হওয়ার পরপরই। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে মাঠে দেখা যায়নি, খানিকটা ঝুঁকির কারণে। ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দলের কয়েকজন খেলার মধ্যে রয়েছেন। আরো কয়েকজন ক্রিকেটারকে দেখা যাবে জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন উৎসবে। দল: ক্রিস গেইল (অধিনায়ক), সুলেইমান বেন, দাওয়ান ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, নরসিং দেওনারায়ন, আন্দ্রে ফ্লেচার, ওয়াভেল হাইন্ডস, নিকিতা মিলার, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, ডারেন সামি, রামনরেশ সারোয়ান ও জেরোম টেলর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৫ ঘ.